ACADEMIC LEARNING CENTER
0%
নিয়মিত ক্লাস শুরু ফ্রি ক্লাসে রেজিস্ট্রেশন
তোমার প্রশ্ন, আমাদের উত্তর

শুরুর আগে
জেনে নাও।

কোর্স, ক্লাস, ভর্তি বা ফ্রি ক্লাস—LEXER সম্পর্কে দরকারি তথ্য এখানে খুঁজে নাও।

LEARN · UNDERSTAND · ACHIEVE17টি সাধারণ প্রশ্ন
01

কোর্স

কোন কোন কোর্সে ভর্তি হওয়া যাবে?

এখন LEXER-এ SSC ও HSC পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ICT কোর্স রয়েছে। তোমার ক্লাস ও প্রয়োজন অনুযায়ী কোন কোর্সটি উপযুক্ত, তা ভর্তির আগে আমাদের সঙ্গে কথা বলে জেনে নাও।

Short Course আর Long Course-এর পার্থক্য কী?

Short Course প্রায় ৪ মাস—কম সময়ে গুরুত্বপূর্ণ টপিক ও পরীক্ষার প্রস্তুতিতে জোর দেওয়া হয়। Long Course প্রায় ৭–৮ মাস—প্রতিটি বিষয় বিস্তারিতভাবে, বাস্তব উদাহরণ ও অনুশীলনের মাধ্যমে শেখানো হয়।

কোর্সে কী কী শেখানো হবে?

কোর্সে পূর্ণ সিলেবাস, নিয়মিত CQ ও MCQ অনুশীলন, মডেল টেস্ট এবং শিক্ষার্থীর দুর্বল জায়গা চিহ্নিত করে সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।

কোন কোর্সটি আমার জন্য ভালো হবে?

পরীক্ষা কাছে থাকলে এবং দ্রুত প্রস্তুতি নিতে চাইলে Short Course বিবেচনা করতে পারো। হাতে বেশি সময় থাকলে বিষয়গুলো গভীরভাবে শেখার জন্য Long Course উপযোগী হতে পারে। তোমার পরিস্থিতি অনুযায়ী পরামর্শ পেতে ভর্তি হওয়ার আগে যোগাযোগ করো।

02

ফি ও ভর্তি

কোর্সের ফি কত?

Short Course-এর মেয়াদ প্রায় ৪ মাস এবং ফি ৳৪,৫০০ একবারে। Long Course-এর মেয়াদ প্রায় ৭–৮ মাস এবং ফি ৳১,০০০ প্রতি মাসে।

ফি কীভাবে পরিশোধ করব?

এই ওয়েবসাইটে কোনো পেমেন্ট নেওয়া হয় না। ভর্তি অনুরোধ পাঠানোর পর ফি ও পরবর্তী ধাপ জানতে WhatsApp-এ মেসেজ করো অথবা সরাসরি কল করো।

ভর্তি হতে কী করতে হবে?

ওয়েবসাইটের ভর্তি ফর্ম পূরণ করে অনুরোধ পাঠাও। আমরা তথ্য পাওয়ার পর তোমার সঙ্গে যোগাযোগ করব। চাইলে WhatsApp-এ মেসেজ করতে বা সরাসরি কল করতেও পারো।

কোর্সে ভর্তি হলে কি ফি ফেরত পাওয়া যাবে?

Short Course-এ ভর্তি হলে পুরো কোর্স সম্পন্ন করতে হবে; জমা দেওয়া ফি ফেরতযোগ্য নয়। Long Course-এর ফি মাসিক। যে মাসের ফি পরিশোধ করবে, সেই মাসের কোর্স সম্পন্ন করতে হবে। কোনো ক্ষেত্রেই পরিশোধিত ফি ফেরত দেওয়া হবে না।

03

ফ্রি ক্লাস

ফ্রি ক্লাস কবে হবে? আগে রেজিস্ট্রেশন করতে হবে?

ফ্রি পরিচিতিমূলক ক্লাস । -এর মধ্যে অনলাইনে class, stream ও available time slot বেছে সিট বুক করতে হবে। প্রয়োজন হলে WhatsApp-এ মেসেজ করো অথবা সরাসরি কল করো।

ক্লাস কেমন হয় বা কীভাবে পড়ানো হয়, তা আগে থেকে বুঝব কীভাবে?

ফ্রি পরিচিতিমূলক ক্লাসে অংশ নিয়ে আমাদের পড়ানোর ধরন সম্পর্কে ধারণা পেতে পারো। এতে ক্লাসটি তোমার জন্য কেমন হবে, তা বুঝে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

ভর্তির শেষ তারিখ কবে?

প্রথম ব্যাচগুলোর ভর্তি খোলা থাকবে পর্যন্ত এবং নিয়মিত ক্লাস শুরু হবে থেকে। এই ব্যাচে যোগ দিতে না পারলে পরবর্তী ব্যাচ সম্পর্কে জানতে যোগাযোগ করো।

04

ক্লাস

নিয়মিত ক্লাস কবে শুরু হবে?

নিয়মিত ক্লাস শুরু হবে থেকে।

ক্লাস কোন দিন এবং কখন হবে?

নিয়মিত ক্লাস সপ্তাহে ২ দিন হবে এবং একাধিক ব্যাচ থাকবে। তুমি যে ব্যাচে ভর্তি হবে, তার নির্দিষ্ট সময় ভর্তির সময় জানিয়ে দেওয়া হবে।

ক্লাস কে নেবেন?

LEXER-এর ICT ক্লাস নেবেন Tahmid Khandokar, Software Engineer & Tech Entrepreneur।

প্রতি ব্যাচে কতজন শিক্ষার্থী থাকবে?

প্রতি ব্যাচে সর্বোচ্চ ২০ জন শিক্ষার্থী থাকবে, যাতে শেখার সময় প্রত্যেকে প্রয়োজনীয় মনোযোগ ও সহায়তা পায়।

ক্লাস কোথায় হবে?

33 Siddeswari Circular Road, Shantinagar Mor (Easy Showroom Building, 4th Floor, before Hero Showroom), Dhaka-1205. অফিস ও ভর্তি কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা। প্রয়োজনে WhatsApp-এ মেসেজ করো অথবা সরাসরি কল করো।

ক্লাস মিস করলে কী করব?

মিস করা ক্লাসটি আলাদা করে আবার নেওয়া হবে না। তবে revision time-এ বিষয়টি ভালোভাবে বুঝে নেওয়ার সুযোগ থাকবে। চাইলে batch mate-এর কাছ থেকে বুঝে নিতে পারো, অথবা শিক্ষকের free time বা counseling hour-এ প্রশ্ন করতে পারো।

এখনো প্রশ্ন আছে?

আমরা শুনছি।

তুমি বা তোমার অভিভাবক WhatsApp-এ মেসেজ করতে অথবা সরাসরি কল দিতে পারো।